1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ১০ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্বারক প্রদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরুপ নওগাঁয় ১০ জন নারী বীর মুক্তিয়োদ্ধাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্বারক হিসাবে নারী বীর মুক্তিযোদ্ধা ও যারা মৃত্যুবরন করেছেন তাদের পরিবারের হাতে ক্রেস্ট উত্তরীয় তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন, নওগাঁ সদর উপজেলার কাজীপাড়া মহল্লার শহীদা বেগম, রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মায়া বাংলা, রাসমনি সূত্রধর, মৃত সুষমা পাল, কালী পাল, মৃত সন্ধ্যা রানী পাল গীতা রানী পাল, মুক্তি রানী পাল, পূর্ণিমা রানী পাল, ও সাপাহার উপজেলার তিলনা গ্রামের মৃত পান বিলাসীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, রাণীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্ত, নওগাঁ সদর উপজেলার নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ প্রশাসনের অন্যান্যে কর্মকর্তা, বীর মুক্তিয়োদ্ধা ও নারী বীর মুক্তিয়োদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies