1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চার জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে করেছে ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটি। বৈঠকে অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ইংরেজি ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়ে ৫টার দিকে শেষ হয়।
বৈঠক থেকে বের হয়ে মনজুরুল আহসান বুলবুল ও নঈম নিজাম সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে সার্চ কমিটির সাথে বৈঠক হয়েছে। আমরা আমাদের স্ব স্ব মতামত দিয়েছি। মনজুরুল আহসান বুলবুল বলেন, সকলের কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনে মত তুলে ধরেছি। সকলের কাছে গ্রহণযোগ্য, সৎ, যোগ্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যাদের কোনো আর্থিক কেলেংকারী নেই এমন ব্যক্তিদের যেন নিয়োগ দেয়া হয় এ বিষয়টি বলেছি। তিনি বলেন, কোনো বিশেষ পেশার নয়, কমিশন গঠনে সকল পেশার যোগ্য ব্যক্তির সমন্বয় যেন হয় এ বিষয়টি আমরা বলেছি। যোগ্যতা সাপেক্ষে একজন নারী প্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন প্রতিনিধি রাখতে মত দিয়েছি। নতুন ইসি গঠনে পরামর্শ নিতে গত শনিবার, রোববার ও আজ মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি। নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত ৮টার দিকে নামগুলো প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশিষ্ট নাগরিকগণের অনেকে প্রস্তাবিত নাম প্রকাশে মত দেন। সে বৈঠকে প্রস্তাবিত নামগুলো প্রকাশের কথা জানিয়েছিলেন সার্চ কমিটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বর্তমান ইসির মেয়াদ সোমবার (১৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয়েছে ১৫ কার্যদিবস।
নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন (ইসি) গঠনে এই কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies