1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে অসময়ে ধরলার ভাঙ্গনে আতঙ্কে রয়েছে ২শতাধিক পরিবার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ শুষ্ক মৌসুমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডপ গ্রামের ধরলা নদীতে আবারো ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এ নদী ভাঙনে আতঙ্কে রয়েছে নাওডাঙ্গা ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। নদী গর্ভে বিলিন হয়েছে অনেক বসত ভিটা সহ ফসলি জমি। নদী ভাঙনের ফলে এ ইউনিয়নের বাসিন্দারা ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। তারা সব কিছু হারিয়ে রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন। চর গোরক মন্ডপ গ্রামের বাসিন্দা আব্দুল সালাম, ছাবেদ আলী, মিজানুর রহমান ও হাফিজুর বলেন, ধরলা নদীর ভাঙনে আতঙ্কে রয়েছেন তারা। ভাঙনের মুখে রয়েছে আরো প্রায় চারটি গ্রাম ও কয়েক হাজার বিঘা আবাদি জমি। স্থানীয় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আয়াজ উদ্দিন বলেন,ধরলা নদীর পানি ধীরে ধীরে কমছে। পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙনও শুরু হয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে ফসলি জমি সহ অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। নদী শাসন, ব্লক কিংবা বস্তা দিয়ে বাঁধ দিলে নদী ভাঙ্গন অনেকটা হ্রাস করা সম্ভব। ১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, তিনি ভাঙন এলাকা সম্পর্কে অবগত। নদী ভাঙনের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies