1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনুসন্ধান কমিটির দিকে জাতি তাকিয়ে আছে : জিএম কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি চায় শক্তিশালী নির্বাচন কমিশন। যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থ হবে। অনুসন্ধান কমিটির দিকে জাতি তাকিয়ে আছে। দেশের মানুষ অপেক্ষা করে আছে কাদের নাম প্রস্তাব করে অনুসন্ধান কমিটি। আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি কো-চেয়ারম্যানদের এক সভায় তিনি একথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আমরা একটি আইন চেয়েছিলাম। আমরা চেয়েছি আইনে নির্বাচন কমিশনকে যেন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তাই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস। তবে অনুসন্ধান কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। সঠিক ব্যক্তিদের অর্থাৎ যারা যোগ্য ও গ্রহণযোগ্য তাদেরই নির্বাচন কমিশনের জন্য বাছাই করে সুপারিশ করবেন এ প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশন উপহার দেন জাতি এই মুহূর্তে সেটি দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies