1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সার্চ কমিটি নিয়ে মাথা ঘামানো অর্থহীন: মোশাররফ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আওয়ামী লীগ সরকার থাকলে সার্চ কমিটি তাদেরই হবে। এই সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকারের পক্ষ থেকে যাদের নাম দেবে, তারাই নির্বাচন কমিশনার হবে। এটাতে অংশগ্রহণ করা, এটাতে মাথা ঘামানো- আমরা মনে করি এটা অর্থহীন। তাই আমরা এ ব্যাপারে কোনো গুরুত্ব দিই না।” শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে ‘নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে’ জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা হয়। খন্দকার মোশাররফ বলেন,“এই (সার্চ কমিটি) যে সরকারের নাটক; এই নাটক হচ্ছে- এই সরকার আবার ক্ষমতায় টিকে থাকার জন্য আরেকটি সেই পুরনো, সেই ডাকাতি-চুরির নির্বাচন করার জন্য।”
খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা বলতে চাই, এদেশের মানুষ দেখেছে, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে আর নয়। আজকে শুধু বাংলাদেশের মানুষ নয়, আন্তর্জাতিক বিশ্বও কিন্তু বলে দিয়েছে, আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে- আর এটা চলবে না। “এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এটা আমরা বিএনপি ও ২০ দলের নেতারা সকলে সিদ্ধান্ত নিয়ে আগেই ঘোষণা করেছি যে, শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার অধীনে বিগত দুটি নির্বাচন প্রমাণিত- এখানে সুষ্ঠু নির্বাচন হয় না। আমাদের দাবি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। যত শিগগির সম্ভব নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”, বলেন মোশাররফ।
তিনি বলেন, “আর যদি না করে, যে কোনো স্বৈরাচারী সরকার যে পথে বিদায় হয়েছে- তাহলে সেই রাজপথকে আমরা বেছে নিতে বাধ্য হব। আপনারা এখানে অনেকে বলেছেন, ডাক দেন। ইনশাল্লাহ সেই ডাক দেওয়ার সময় সামনে আছে।” “আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করার চেষ্টা করছি। যার যার অবস্থান থেকে প্রয়োজনে যুগপৎভাবে একই ইস্যুতে আমরা আন্দোলন করবো যে কোনো সময়ে, সেই স্রোতে একত্রিত হয়ে একসাথে মিলিত হয়ে এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ইনশাল্লাহ বিদায় নিতে বাধ্য করব। সেই আন্দোলনের জন্য সকলে প্রস্তুত হোন।” সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যেজোটের অ্যাডভোকেট এমএ রকিব, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুতফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, এনপিপির নবী চৌধুরী ও ফরিদ উদ্দিন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies