1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতে মামলার আবেদন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি’র বিরুদ্ধে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে একটি পিটিশন দাখিল করেন এডভোকেট বজলুর রশিদ। তবে কুড়িগ্রাম সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান এ ব্যাপারে কোন আদেশ না দিয়ে পেন্ডিং রেখেছেন।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশিদ বাদী হয়ে সদর আমলী আদালতে এই পিটিশন দাখিল ক রেন। আবেদনে ডা. মুরাদ ছাড়াও মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। বাদীর আইনজীবী এডভোকেট তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এডভোকেট তারিকুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ ও সাক্ষ্য গ্রহনের আবেদন করা হয়েছে। কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান বাদীর আবেদনটি পেন্ডিং রেখেছেন। এ ব্যাপারে পরবর্তীতে আদেশ প্রদান করা হবে বলে জানিয়েছেন।  মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালিন সময় গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাৎকার প্রদান করেন যা পরবর্তীতে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন। প্রচারিত ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এ ধরণের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিদ্বয় দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে ১৮৬০ সনের পেনাল কোডের ১৫৩-ক/ ৫০৫-ক/৫০৯ ধারায় অপরাধ করেছেন।
কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন জানান, এটি গৃহিত হয়েছে তা বলার সুযোগ নেই। এটি পেন্ডিং রয়েছে। পরবর্তীতে বিচারকের আদেশ পেলে বোঝা যাবে মামলাটি গৃহিত হল কিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies