1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্রথমবারের মতো কয়লা নিয়ে চিলমারী নৌবন্দরে ভারতীয় নৌযান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে নোঙর করলো কয়লাবাহী ভারতীয় নৌযান (বলগেট) এমভি এইচ আলী। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ভারতের আসামের ধুবরি থেকে ব্রহ্মপুত্র নদ নৌরুটে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছায় কয়লাবাহী নৌযানটি। চিলমারী নৌবন্দরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৯ সালে চিলমারী নৌবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি শুরু হলেও এই প্রথম কয়লাবাহী নৌযান ঐতিহ্যবাহী এই নৌবন্দরে নোঙর করলো। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে এই নৌবন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী (ওয়েস্ট কটন) নৌযান ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আসামের ধুবরি থেকে ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এইচ আলী নামে নৌযানটি চিলমারী নৌবন্দরে পৌঁছায়। বাংলাদেশের দিনাজপুর জেলার মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ এই কয়লার আমদানিকারক। ভারতের আসাম রাজ্যের ধুবরির মেসার্স ইউনাইটেড ওভারসিজ রফতানিকারক প্রতিষ্ঠান। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জামান আহমেদ বলেন, ‘নৌপথে পরিবহন ব্যয় কম হওয়ায় চিলমারী নৌরুটে কয়লা ও অন্যান্য পণ্য আমদানি খরচ কম হয়। নদীতে নাব্য অনুকূলে থাকলে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে পরিবহন ব্যয়ের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ পরিবহন খরচে চিলমারী নৌবন্দরে কয়লা ও পাথর আমদানি করা সম্ভব।’ রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল জানান, চিলমারী নৌবন্দর চালুর পর বিভিন্ন সময় ভারত থেকে পাথরবাহী নৌযান চিলমারী বন্দরে আসলেও এবারই প্রথম কয়লা আমদানি হলো। ‘আইনি প্রক্রিয়া শেষে কয়লাগুলো আনলোডের অনুমতি করা হবে।’ বলেন এই কাস্টমস কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies