1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় পানিতে তলিয়েগেছে কয়েক হাজার বিঘা জমির ধান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ বরেন্দ্র অঞ্চল নওগাঁর প্রধান ফসল ধান। ধান উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা এ নওগাঁ। সদর উপজেলার বিল মুনছুর, ধাওয়াডাজ্ঞা, কাকলা, বিলবাতা, এবং নলি বিলে বছরে মাত্র একবারই ধান চাষ হয়ে থাকে। তাই বছরে মাত্র একবারই ফসল ঘরে তুলতে পাড়ে এ এলাকার কৃষকরা। গত সপ্তাহের দুদিনের বৃষ্টিতে জমে থাকা উত্তরের উপজেলাগুলোর পানি দক্ষিণে নেমে আসার কারনে তলিয়েগেছে এ এলাকার একমাত্র ফসল কয়েক হাজার বিঘা জমির ধান। সেই সাথে তলিয়ে গেছে কয়েক শত পরিবারের সকল আসা আর সাড়া বছরের খাদ্যের যোগান। পানি নিস্কাসনের জন্য বিলগুলোর মধ্যদিয়ে খাল কাটা হলেও কতিপয় স্বার্থান্বেষী মহলের দখলের কারনে কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এ খাল। যে কারনে উত্তর থেকে পানি নেমে আসলেও আর বের হতে পারেনা তাই দ্রুত সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন এলাকার কৃষকরা। দ্রুত পানি নিস্কাসনের ব্যাবস্থা হলে হয়তো আবারও নতুন করে ধান রোপন করতে পারবে কৃষকরা তাতে লাভবান হতে না পারলেও কিছুটা ক্ষতি পুশিয়ে নিতে পারবেন তারা। তাই দ্রুত পানি নিস্কাসনের ব্যাবস্থা হলে একদিকে যেমন কৃষকেরা উপকৃত হবেন তেমনি দেশের খ্যাদ্যের প্রয়োজনীয়তা ও পুরন হবে। নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ারুল হক জানায়, গত টানা বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার বিশেষ করে হাঁসাইগাড়ি বিল বারমাসিয়া বিল মুনছুর, নলি, ধাওয়াডাজ্ঞা সহ কয়েক হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে এর মধ্যে কিছু জমির ধান বিলের পানি একটু কমলে হওয়ার সম্ভাবনা আছে। এবং কৃষকদের নতুন করে আবার ধান রোপনের পরামর্শ দিয়েছি, যেহেতু সময় এখন ও আছে। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies