1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দাবী আদায়ে রাস্তায় নওগাঁর ইঞ্জিনিয়ার সংগঠন আইইবি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এডিপিভূক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে বাতিল চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), নওগাঁ উপকেন্দ্র। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কাজী মোড়ে আইইবি নওগাঁ উপকেন্দ্রের কার্যালয়ের সামনে নওগাঁর প্রধান সড়কের পাশে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইইবি নওগাঁ উপকেন্দ্রের সাধারন সম্পাদক ও নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেসকো, পিজিসিবি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২, বিটিসিএল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল প্রকৌশলীসহ নওগাঁর সকল প্রকৌশল বিভাগে কর্মরত দপ্তর প্রধানসহ শতাধিক প্রকৌশলীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে বক্তারা বলেন গত ১৮/০১/২০২২ খ্রিঃ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ নিশ্চিতকরণ হবে মর্মে প্রজ্ঞাপন জারি হয়। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনটি প্রকৌশলীদের মাঝে কর্মস্পৃহা হারিয়ে ফেলবে, এটি তাদেরকে হেয় প্রতিপন্ন করা স্বরূপ। যিনি যে বিষয়ের উপর বিশেষজ্ঞ তিনি সে বিষয়েই তার কর্মদক্ষতার পরিচয় দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কাউকে দেখাশোনার দায়িত্ব দিলে এটা অপমানজনক। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জেলা প্রশাসকদের সাথে প্রকৌশলীদের দ্বন্দ¦ তৈরী হবে ফলশ্রুতিতে উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্থ হবে। করোনা মহামারির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার ফলে মেট্রোরেল, পদ¥া সেতু, কর্ণফুলী ট্যানেল, বড় বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের পথে। অনতিবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল না হলে আইইবির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রকৌশলীরা কর্মক্ষেত্রে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies