1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় চালের বাজারে জেলা প্রশাসনের অভিযান

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ধান-চালের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কঠোর হুশিয়ারী দেয়ার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ধান চালের মজুদ ও ধান চালের বাজার দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান শুরু করছেন তারা। বুধবার বিকেলের নওগাঁর সর্ববৃহৎ পাইকারি ধান চালের আড়ত আলুপট্রি বাজার ও গোস্তোহাটির মোড়ে খুচরা চাল বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় চালের বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন। মিল গেট, পাইকারী ও খুচরা পর্যায়ে মজুদ ও দর পরিস্থিতি খতিয়ে দেখেন। ধান চালের বাজারে অভিযানের সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মুহতাছিন রহমান, নওগাঁ ধান্য-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের খাদ্য পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, চালের বাজার স্থিতিশীর রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে অবৈধ ভাবে মজুদ করে রাখা হয়েছে সেখানে জরিমানা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মিলে জরিমানা করা হয়েছে। বর্তমানে নওগাঁয় চালের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, যেসব আড়তদার রয়েছে তারা আমাদের কাছে ওয়াদা করেছেন প্রতিনিয়ত মজুদ পরিস্থিতি রিপোর্ট প্রেরন করবেন এবং যারা ক্লিন ব্যবসা করেন তারা যেন লাইসেন্স করেন এবং এর আওতাভুক্ত হয় সেই বিষয়েও আমরা পদক্ষেপ গ্রহন করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies