1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘মাদার অব ডেমোক্রেসি’র ক্রেস্ট খালেদা জিয়ার হাতে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার প্রদশিত হয়েছে

কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) দেয়া ‘মাদার অব ডেমোক্রেসি’র সম্মাননা ক্রেস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে পৌঁছে দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ তার হাতে তুল দেন। জানতে চাইলে রাত সোয়া নয়টার দিকে মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি (খালেদা জিয়া) খুশি হয়েছেন। এর আগে দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা পাওয়ার খবর সাংবাদিকদের জানান। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি ‘অসামান্য অবদানের’ জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের একটি সংগঠন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দিয়েছে। এ সময় তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের দেখান। ঢাকার কানাডা হাইকমিশন সম্মাননা প্রদানকারী সিএইচআরআইওকে স্বীকৃতি দিয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব। সম্মাননা ক্রেস্ট ও সনদে দেখা যায়, ‘ডেমোক্রেসি হিরো’ ক্যাটাগরিতে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেয়া হয়। তাতে উল্লেখ আছে, বাংলাদেশে ও বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে এ পুরস্কার দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies