1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাটে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ২১জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং ৬৩জন সাধারণ ইউপি সদ্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ছিব্বির আহদেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখিত ৮নং খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের গেজেট স্থগিত রয়েছে বলে জানা গেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সহিত ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারের সকল কর্মকা- ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত নব-নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান। এর আগের দিন সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নির্বাচিত ৭জন ইউপি চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies