1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে প্রার্থী ও কর্মী-সমর্থকদের সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল শুক্কুর (৩৫) ও মো. তাসিব (১৩)। এদের মধ্যে তাসিব নলুয়ার মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করত। সে রফলা ৮নং ওয়ার্ডের রিকশাচালক জসিম উদ্দীনের ছেলে। আর নিহত শুক্কুর চট্টগ্রামের পাচলাইশ শোলকবহর এলাকার মো. ইউনুচের ছেলে। নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. মিজানুর রহমান সমকালকে বলেন, ‘স্বাভাবিকভাবে ভোট চলছিল। এ সময় দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের নৌকার প্রার্থী লেয়াকত আলীর কর্মী সমর্থকরা নৌকার ব্যাজ লাগিয়ে অস্ত্র, রাম দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন ভোটাররা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় তারা শিশু তাসিবকে রাস্তায় পেয়ে রাম দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসিবকে মৃত ঘোষণা করেন।’ নলুয়া ইউনিয়নের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই আবদুল মতিন বলেন, ‘দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে এক শিশুকে কে বা কারা কুপিয়েছে বলে শুনেছি। পরে জানতে পারি সে মারা গেছে।’ এদিকে সাতকানিয়ার বাজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল্লাহর কর্মী সমর্থকদের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আব্দুল শুক্কুর। সাতকানিয়া থানার এসআই মাহাবুবুল আলম জানান, বাজালিয়ার ২নং ওয়ার্ডে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কেরানিহাটের একটি হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে কর্ত্যরত চিকিৎসক জানান। তার ঘাড়ে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies