1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আরো এক কোটি ফাইজারের টিকা দিবে যুক্তরাষ্ট্র

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরো ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি। সোমবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি। দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে বলেও এতে বলা হয়। সরকারি হিসেব মতে, কেনা, বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে রোববার পর্যন্ত দেয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ।
এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন মানুষকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies