1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

করোনায় মৃত্যু একলাফে বাড়ল দেড়গুণ

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টা আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৬ জনে। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকালের তুলনায় একলাফে মৃত্যু বেড়েছে দেড়গুণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।
রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১০ হাজার ৩৭৮ জন; শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪, সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies