1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ‘বড়’ পতন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় ধরনের ধরপতন হয়েছে। গত সপ্তাহে স্বর্ণের বেড়ে যাওয়ার পরও হঠাৎ করে এই অবস্থা বদলে যায়। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ১৯৩৫ মার্কিন ডলারে বিক্রি হলেও এ সপ্তাহের শুরুতে তা কমে ১৮৫২ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে শুক্রবার সেই দাম কমে ১৭৯১ মার্কিন ডলারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে। ভারতের অর্থনীতি বিষয়ক সংবাদপত্র মিন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  পণ্য বাজার বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে সোনার দামের এই দরতন প্রধানত ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের কারণে হয়েছে। তবে স্বর্ণের এই দরপতন সাময়িক উল্লেখ করে কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্ত বলেন, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের পর সোনার দাম কমে গেছে। এছাড়া এখনো বিশ্বের মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সৃষ্টি সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাতের মেয়াদ অল্প একটু বাড়লেও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই কারণে বাড়তে পারে স্বর্ণের দামও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies