1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাটে বিএনপির নেতার স্ত্রীর লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  জান্নাতুল ফেরদাউস (৩৫) নামের ঐ গৃহবধূ কি কারণে খুন হলেন, তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এবিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলিয়া গ্রামের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। সাবেক ইউপি সদস্য ও আলমপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইফতেখার আশরাফের স্ত্রী জান্নাতুল। স্থানীয়রা জানান, নিহত জান্নাতুল ফেরদাউস ঘটনার আগের দিন সন্ধায় বীরগ্রাম বাজারে একটি দোকান থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে কয়েক হাজার টাকা উত্তোলন করেন। তার পর থেকে সে নিখোঁজ। ধারণা করা যায়, তার মাথায় আঘাত করে হত্যার পর ওই ফাঁকা ফসলি মাঠের মধ্যে ফেলে যায় হত্যাকারীরা। এবিষয়ে স্বামী ইফতেখার আশরাফ জানান, আমার স্ত্রীকে বেশ কিছুদিন থেকে কয়েকজন মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে বিরক্ত করত। আমার ধারনা তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি প্রশাসনের নিকট আমার স্ত্রী হত্যার বিচার চাই। জান্নাতুল এর ভাই ধামইরহাট কেজি স্কুলের প্রধান আব্দুল বারী জানান, আমি কাওকে সন্দেহ করি না তবে আমার বোনের হত্যার বিচার চাই। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর মাধ্যমে লাশ জেলা মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে এই মুহূর্তে হত্যার আসল ঘটনা কিছু বলা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies