1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে বিএনপির বাকশাল গনতন্ত্র হত্যা দিবস পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে বাকশাল গনতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সহ সভাপতি জহুরুল আলম, যুগ্ন সম্পাদক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, পরিবার কল্যান সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা সে¦চ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু দারদা হেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক রকিবুল হাসান রকি বকসী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামীলীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করে। সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয় ঐদিন। বর্তমান সরকার পূর্বের ন্যায় আবারো বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির একটি কর্মী জীবিত থাকা অবস্থায় তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেয়ায় সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বচন দিতে হবে। অবিলম্বে দেশ নেত্রী বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। বক্তারা আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পদ ত্যাগের দাবিতে দলের সকল পর্যায়ের নেতা কর্মিদের জনগণকে সম্পৃক্ত করে রাজপথ দখলে নেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies