1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশীসহ ৭ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত সাতজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে মারা যান তারা। ইতালির লাম্পেদুসার দ্বীপ অভিমুখী নৌকাটিতে অধিকাংশ যাত্রীই বাংলাদেশী ও মিসরীয়। তবে নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশী কতজন তা জানা যায়নি। ইতালির সংবাদ সংস্থা এএনএসএর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখতে পায়। পরে সেখানে গিয়ে নৌকাটিতে তিনজনকে মৃত অবস্থায় পায় এবং বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান। লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক। লিবিয়ায় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশী উদ্ধারলিবিয়ায় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশী উদ্ধার ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন বলে ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies