1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রেস ক্লাব কতৃক ওসিকে সম্মাননা স্মারক প্রদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক নুর মোহাব্বত, আশরাফুজ্জামান সরকার,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুস রায়,দপ্তর সম্পাদক মিলন মন্ডল,প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপুল সরকার, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য ফজলার রহমান, সাদেকুল ইসলাম রুবেল, সদস্য ফেরদাউছ রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকেই মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সাহসিকতার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই সাথে থানা চত্বর নতুনকরে দৃষ্টিনন্দন বেশকিছু স্থাপন করে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি এবং জনসাধারণের প্রশংসা যুগিয়ে একজন রুচিশীল এবং উদারতার পরিচয় দিয়েছেন।প্রায় মাস খানেক আগেই পলাশবাড়ী যোগদান করেন এবং ইতিমধ্যেই নিজস্ব অর্থায়নে ঐকান্তিক ইচ্ছায় স্থাপন করেছেন গোল ঘর যা সম্পুর্নই টাইলসের অলংকারে সজ্জিত। সেই সাথে থানা ভবনের পরিত্যাক্ত অফিসার ইনচার্জ এর বাসভবন টা রংয়ের চাদরে মুড়িয়ে বসবাসের উপযোগী, আধুনিকায়ন করে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চতুর্দিকে আলোকসজ্জায় সাজিয়েছে,গেটটা টাইলস এ অলংকৃত, ইটের তৈরী হেয়ারিং ভাঙ্গা পিচ্ছিল রাস্তাটার গায়ে লেগেছে আধুনিকতার উন্নয়নের ছোয়া।নিচু মাঠে মাটি ভড়াট করে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং রোপণ করেছেন। এছাড়াও সার্চ লাইট দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করেছেন পুরো থানা ভবন।নতুনকরে আরো প্রায় ৩০টা উন্নত প্রযুক্তির ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করণ সহ বিশেষ বিশেষ কিছু যায়গার ঝোপঝাড় কেটে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।পরিত্যাক্ত পুকুরপাড় টায় ভবিষ্যতে শেট নির্মাণ করবে বিধায় তা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies