1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি নিহত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা নামকস্থানে নওগাঁ- জয়পুরহাট সড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর একটি মোটরসাইকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের স্বজল (৩৫)। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। গতকাল রোববার ধামইরহাট উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন তারা। ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আব্দুস সালামের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ওসি আরো জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। এদিকে সোমবার সকাল ৯টায় নওগাঁ-মহাদেবপুর সড়কে মহাদেবুর উপজেলার শিবরামপুরের মোড়ে বালিবোঝাই একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মহাদেবপুর থানার ওসি আযম উদ্দিন মাহমুদ জানিয়েছেন, নিহত ব্যক্তি আবুল কালাম আজাদ নওগাঁ স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies