1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পিএসসির যে কোনো পরীক্ষায় লাগবে টিকা সনদ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

এখন থেকে পিএসসির যে কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করতে পরীক্ষার্থীদের টিকা সনদ রাখতে হবে। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়। পাশাপাশি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পিএসসির নিয়ন্ত্রক নূর আহমদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।‘টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে। ’পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। আরো যেসব ক্ষেত্রে লাগবে টিকার সনদ বাণিজ্যমেলা, বিপিএল ও পর্যটনকেন্দ্রসহ অনুষ্ঠিতব্য বইমেলায় প্রবেশের ক্ষেত্রে করোনার টিকার সনদ ও কোভিড টেস্টের সনদ প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে ফুল দিতে পারবেন। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে করোনা টিকার সনদ সাথে রাখতে হবে। একই সঙ্গে পরতে হবে মাস্ক। এছাড়া হোটেল-রেস্তোরাঁয় খেতে গেলেও টিকার সনদ বাধ্যতামূলকভাবে দেখাবে হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies