1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় শপথ নিলেন বদলগাছীর নব-নির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁর বদলগাছী উপজেলার ৮ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সকল চেয়ারম্যানের কাজ করে যেতে হবে। ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব-স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- বদলগাছী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম, কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর ইসলাম, পাহারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন, ভালুভরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন এবং বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies