1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ট্রেনের টিকিট ও আসন সংখ্যা কম কম্পিউটারে টিকিটের দাবী যাত্রীদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  জয়পুরহাট উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি রেল ষ্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটের অপ্রতুল বরাদ্দ ও টিকিট বিক্রয়ে কম্পিটউটার ব্যবস্থা না থাকায় হয়রানী ও ভোগান্তির স্বীকার হচ্ছে যাত্রী সাধারণ। যাত্রীদের চাহিদামত টিকিট দিতে না পারার কারণে ষ্টেশনে সংশ্লিষ্টদের সাথে মাঝে মধ্যেই বাগবিতন্ডার ঘটনা ঘটছে। এছাড়া খুলনা যাতায়াতকারী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকা যাতায়াতকারী নীলসাগর ও কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতী না থাকার কারণে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে স্থানীয় যাত্রীগণ। সমস্যাগুলো সমাধানের জন্য রেলের উর্ধ্বতন বিভাগে একাধিকবার অবহিত করা হলেও আজো কোন ব্যবস্থা নেয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াতকারী তিতুমীর ট্রেনের পাঁচবিবির যাত্রীদের জন্য রাজশাহীর ৯টি সীট বরাদ্দ রয়েছে। মাঝের কোন ষ্টেশনের জন্য সীট নেই। এই ট্রেনে চিলাহাটির সীট রয়েছে ৫টি। বরেন্দ্র আন্তঃনগর ট্রেনের রাজশাহীতে ৯টি, নাটোরের ৫টি এবং সান্তাহারের জন্য বরাদ্দ রয়েছে ১০টি সীট। যা প্রয়োজনের তুলনায় কম। ট্রেন দুটির যাত্রীরা পর্যাপ্ত টিকিট না পাওয়ায় উভয় দিকের প্রায়দিনই অর্ধশতাধিক যাত্রী বিনা টিকিটে বা বিশেষ ব্যবস্থায় ভ্রমন করছেন বলে একটি সূত্র জানায়। ঢাকা অভিমুখী একতা আন্তঃনগর ট্রেনের ঢাকার জন্য বরাদ্দ রয়েছে ২৭টি এবং পঞ্চগড় অভিমুখী একই ট্রেনের দিনাজপুর ও পঞ্চগড়ের জন্য রয়েছে ২০টি সীট। ঢাকা অভিমুখী দ্রুতযান আন্তঃনগরে ১৮টি ও পঞ্চগড়, দিনাজপুরের জন্য রয়েছে মাত্র ১০টি সীট। আবার রাজশাহী যাতায়াতকারী বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশনে যাত্রাবিরতী থাকলেও বেশ কিছুদিন থেকে যাত্রীদের টিকেট দিচ্ছে না স্টেশন মাষ্টার। কারণ হিসাবে জানা যায় শুধুমাত্র সান্তাহারের জন্য ৫টি সীটের টিকিট বিক্রি হলেও বগি বিকল থাকার কারণে রাজশাহীর টিকিট বিক্রি বন্ধ রয়েছে।
পাঁচবিবি রেলষ্টেশনে যাত্রাবিরতীকারী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় পাঁচবিবি, দিনাজপুর জেলার হিলি-ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জসহ বেশ কিছু এলাকার যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রতিনিতই। অনেক যাত্রীদের পার্শ্ববর্তী ষ্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এ রেলষ্টেশনে ৫টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতী থাকলেও কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকিটের কোন ব্যবস্থা আজো চালু না হওয়ায় একাধিক যাত্রীদের কাছে একই সীটের টিকিট বিক্রির অভিযোগ পাওয়া যায়। এছাড়াও অধিক মূল্যে বাইরে থেকে টিকেট সংগ্রহ করতে হচ্ছে যাত্রীসাধারণকে।
পাঁচবিবি রেলষ্টেশনের মাষ্টার আব্দুল আউওয়াল হোসেন বলেন, কম্পিউটার সিস্টেম চালু না হওয়ায় মাসে দু’একটি টিকিটের সমস্যা ঘটছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের চীফ কমার্সিয়াল ম্যানেজার মোঃ আহসান উল্লাহ ভুঁইয়া জানান, নতুন বগির (কোচ) সংযোজন করা সম্ভব না হওয়ার কারণে আপাতঃত সীট বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে ষ্ট্যান্ডিং টিকিটের জন্য উপরে যোগাযোগ করা হচ্ছে। খুব শীঘ্রই অনলাইন টিকিটের জন্য পাঁচবিবি রেল ষ্টেশনে কম্পিউটার সরবরাহ করা হবে। বাংলাবান্ধা আন্তঃনগন ট্রেনের বগিটি মেরামতের কাজ চলায় পাঁচবিবি রেল ষ্টেশনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies