1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

করোনা বিস্তার রোধে সরকারের ৬ নির্দেশনা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

করোনার বিস্তার রোধে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে। শুক্রবার (২১জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়। এদিকে, শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়ে বলেন, ‘জনসমাগম নিয়ন্ত্রণে আনতে হবে। সেজন্য এখন থেকে প্রতিটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। পাশাপাশি সবাইকে টিকাসনদ দেখাতে হবে।’ এ সময় সরকারি বিধিনিষেধ যেন সবাই মেনে চলে সেটি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানান মন্ত্রী। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে কারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ ও ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি-বেসরকারি অফিস শিল্প কারখানা সমূহে কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট রেল স্টেশনে সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies