1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় চেম্বারের সাধারন সভায় সদস্য জনপ্রতিনিধি ও দেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সম্বর্ধনা প্রদান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ কনভেনশন সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ চেম্বারের সদস্য যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের সংর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও নওগাঁর কৃতি সন্তান দেশের খ্যাতিমান তিন ব্যবসায়ীকে স্বর্নপদক প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বেলকোন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, চেম্বারের সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সদর উপজেলার বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তি। পরে চেম্বারের সদস্য যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন উপজেলা চেয়ারম্যান, দুইজন মেয়র এবং নয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংর্ধনা দেয়া হয়। এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নওগাঁ’র কৃতি সন্তান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেনকে স্বর্নপদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies