1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দেশে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত হার ২৫ শতাংশের বেশি

  • সম্পাদনার সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাড়ে নয় হাজার মানুষের শরীরে। আর মৃত্যু হয়েছে ১২ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনার বিপরীতে শনাক্তের হার ২৫.১১ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ, দুইজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ। গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। গত এক সপ্তাহে করোনা শনাক্তের হার আগের সপ্তাহ থেকে ২২৮ শতাংশ বেড়েছে। আর এই সময়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। সরকার ইতিমধ্যে ওমিক্রন ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে। তবে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখনই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সতর্ক না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সরকার লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে না চাইলেও পরিস্থিতি তাতে বাধ্য করতে পারে বলে আভাস দেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies