1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বৃহস্পতিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। দিনে মিষ্টি রোদের হাসি থাকলেও রাতে শিশির ঝরছে বৃষ্টির মতো। কয়েকটি জেলায় সোমবার সূর্যের দেখা মেলেনি। তবে ঢাকাসহ অধিকাংশ জেলায় শীতের তীব্রতা নেই। দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীত বইছে রাজধানীতে। আপাতত শৈত্যপ্রবাহের আওতা বাড়ার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
সারা দেশে বর্তমানে যে মাত্রায় শীত অনুভূত হচ্ছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর আবার তাপমাত্রা বাড়বে। আগামী ২৩ জানুয়ারির পর বৃষ্টি ঝরিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৬ ডিগ্রি, দিনাজপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এ বছর মেঘের আনাগোনায় হিমেল হাওয়া প্রবেশে বাধা পাচ্ছিল। এখন মেঘমুক্ত আকাশে শীতের বাতাস স্বাভাবিক থাকায় বেড়েছে ঠান্ডা। ২০ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। প্রসঙ্গত কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামালের বরাতে গত ১৫ জানুয়ারি সমকালে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি আবারও সারাদেশে বৃষ্টি হতে পারে। ওই বৃষ্টি কেটে যাওয়ার পর আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।  এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলে, ব্যক্তিগতভাবে বললে আগামী ২০ ও ২১ জানুয়ারি সারাদেশে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু আমরা বিষয়টি এখনও পূর্বাভাসে বলিনি। বৃষ্টির সময় তাপমাত্রা হালকা বাড়বে। বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। বৃষ্টি পরবর্তী সময়ে আরও একটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies