1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

নারায়ণগঞ্জে বেসরকারিভাবে নির্বাচিত আইভী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার সবকেন্দ্রের ভোট গণনার পর এই ফল ঘোষণা করা হয়। মোট ১৯২ কেন্দ্রের ভোট গণনার পর বেসরকারিভাবে এই ফল ঘোষণা করা হয়। গণনা করা ভোটের ফল অনুযায়ী নৌকা ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি পেয়েছে ৯২ হাজার ১৭১ ভোট। মোট ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন। এর আগে রোববার সকাল ৮টা থেকে নাসিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। তবে কয়েকটি কেন্দ্রে বিশেষ কারণে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে কোথাও তেমন কোনো সহিংসতা বা উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। দিনের শেষের দিকে অবশ্য তৈমূর আলম খন্দকার বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার ও আটকের অভিযোগ করেন। এছাড়া কিছু জায়গায় ভোটারদের হয়রানি করার অভিযোগও আনেন।
পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।
এবারের নাসিক নির্বাচনে আইভী ও তৈমূর আলম ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies