1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে চরম অব্যবস্থাপনা

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে বুধবার ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকার কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে টিকার কার্যক্রম শুরু হয়। টিকা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না। বেশির ভাগ শিক্ষার্থীর মুখেই ছিল না মাক্স। সকাল থেকেই টিকা কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়। ভীড়ের হুড়াহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানাগেছে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল ভাবে টিকা দেয়ার জন্য শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকেও ছিলনা কোন তৎপরতা। এতে পুরো টিকা কেন্দ্র ও এর আশপাশ এলাকা চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়। ভীড় ঠেলে টিকা নিতে গিয়ে ছাত্রীদের চরম বেকায়দায় পড়তে হয়। এ কেন্দ্রে ১ম দিনে ১০টি বিদ্যালয়ের ৪ হাজার ৬শ ৮৩ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য সমবেত করায় এ অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান বলেন, অন্য বিদ্যালয়ে এসির ব্যবস্থা না থাকায় ১০ বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে এক জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এনে টিকা দেয়া হচেছ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies