1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে এইচএসসির ফল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে কাজ করে চলেছে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, ফলাফল প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে। দ্রুত করতে গেলে ভুল হতে পারে। সেজন্য আমরা তাড়াহুড়ো করতে চাই না। এসএসসির মতো এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। এখনো খাতা জমা দেয়া হয়নি। খাতা জমা পড়লে দ্রুত ফল হয়ে যাবে। আশা করছি পারব। তবে এই মাসের ২২-২৩ তারিখের দিকে জানাতে পারব কবে নাগাদ ফলাফল প্রকাশ হবে।’ এবার করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর। তবে পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies