1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ১২০০ ঘর

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

কক্সবাজারের উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০০ ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার ৫টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নাম্বার ক্যাম্পে এই আগুন লাগে। আগুনে প্রাথমিকভাবে ১২০০ ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। রোববার রাত ৭টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন সমকালকে বলেন, শফিউল্লাহ ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ১২০০ ঘর পুড়ে গেছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. আলীর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় হবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে সেখানে পুলিশ কাজ করছে। উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসব মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দ্রুত তাদের সহায়তা দেওয়া দরকার। এর আগে চলতি বছরে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নাম্বার ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে আগুন লেগেছিল। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies