1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নতুন ডিসি পেলো ১৩ জেলা

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে উপসচিব কেএম আলামিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাদের তাদের নামে পাশে বর্ণিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেয়ান মাহবুবুর রহমান নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক একেএম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies