1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

টিকার দ্বিতীয় ডোজের ৬ মাস পেরোলে দেওয়া হবে বুস্টার ডোজ

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ছয় মাস পেরিয়েছে, তাদেরই এখন তৃতীয় ডোজ দেওয়া হবে। সেজন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য, তাদের কাছে এসএমএস চলে যাবে। ঢাকার বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাদের করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘দেশের সবাইকেই দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। কাল থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’ গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘ওমিক্রনের থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিন নেয়।’ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। তিনি বলেন, ‘যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।’ আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর। দেশের ষাটোর্ধ্ব ৩৭ শতাংশ মানুষ এখনও করোনার প্রথম ডোজের টিকা পাননি। আর টিকার আওতার বাইরে রয়েছেন প্রায় ৬৮ শতাংশ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষকে টিকার বাইরে রেখেই রোববার থেকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ দেশে করোনায় মৃতদের বেশিরভাগই ষাটোর্ধ্ব। এ অবস্থায় বুস্টার ডোজ শুরু করায় টিকাবঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বুস্টার ডোজের জন্য নতুন অ্যাপে নিবন্ধন  দেশে করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন গত ২৭ জানুয়ারি পাঁচ শতাধিক ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তাদের মধ্যে দুই ডোজ নেওয়া বেশ কয়েকজন রোববার বুস্টার ডোজের টিকা পাবেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও কিছু বয়স্ক ব্যক্তিকে বাছাই করা হয়েছে। তাদেরও এদিন বুস্টার ডোজ দেওয়া হবে। এই সংখ্যা কয়েকশ হতে পারে। টিকার পর্যাপ্ততা সাপেক্ষে বুস্টার ডোজ টিকাদান কার্যক্রমের গতি বাড়বে। যারা টিকা নেবেন তাদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তর সংরক্ষণ করবে। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মতো আরেকটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে নিবন্ধন করে বুস্টার ডোজ নিতে পারবেন দুই ডোজ নেওয়া ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies