1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তিতেই গণতন্ত্রের মুক্তি: রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তিতেই ‘গণতন্ত্রের মুক্তি’ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতন্ত্রের মুক্তি, তার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা। খালেদা জিয়ার সুস্থ ও মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের মধ্য দিয়েই আবার সেই ‘গণতন্ত্রের মুক্ত বাতাস’ ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, একজন নেত্রী, যিনি জীবনে কখনো হারেননি, গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই নেত্রীকে আজ বিনা চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে ধুঁকতে হচ্ছে। এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যান, এমনই মাস্টারপ্ল্যান করে বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। জাগপা থেকে কৃষকদলে যোগ দেওয়া নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, আমি মনে করি, আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূলধারায় সম্পৃক্ত হয়েছেন। আপনারা জানেন দেশবিরোধী শক্তি, ছলে-বলে-কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারিত্বের মধ্য দিয়ে গোটা দেশ এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত। বিরোধীদলের নেতাকর্মীসহ পুরো জাতি ভয়ঙ্কর পরিস্থিতিতে। কথা বলতে ভয়, ডানে-বামে-পেছনে তাকাতেও ভয় হয়। মনে হয় চারদিকে অনেক লাল চক্ষু আমাদের অনুসরণ করছে কি-না। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা অবশ্য যুগে যুগে, দেশে দেশে যখন যেখানে নাৎসিবাদ, ফ্যাসিবাদ কায়েম হয় সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে এখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। এমন কঠিন সময়ে আপনাদের (জাপগা নেতাদের) যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও বেশি শক্তিশালী করবে। কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীম হোসেন, ইসতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু ও কামরুজ্জামান সেলিম প্রমুখ। জাগপার যুগ্ম-সম্পাদক ইনসাল আলম আক্কাসের নেতৃত্বে কৃষকদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল ইসলাম, জাগপা নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহীন, মো. ইসহাক ও নূর মোহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies