1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

লঞ্চে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা-বরগুনা নৌরুটে বরগুনাগামী ঝালকাঠির সুগন্ধা নদীতে ছেড়ে আসা লঞ্চ অভিযান-১০-এর ইঞ্জিনরুম থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। শুক্রবার বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তবে এখন অর্ধশতাধিক নিখোজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। এ সময় ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, এ পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছেন। আমাদের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। পুরো লঞ্চটি পুড়ে গেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
লঞ্চের কেরানি গোবিন্দসাহা জানান, এ লঞ্চে সাত শতাধিক যাত্রী থাকলেও আগুনে ১০০ থেকে ১৩০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধকৃত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে এর সঠিক সংখ্যা প্রায় শতাধিক হবেন। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক।
এদিকে প্রত্যক্ষদর্শীরা ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) ধ্রুববানীকে জানান, রাত ৩টার দিকে ঝালকাঠি সদরের ধানসিড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে এমভি অভিযানের ইঞ্জিন রুমে আগুন লাগে। দ্রুতই তা পুরো লঞ্চে ছড়িয়ে পড়লে প্রাণে বাঁচাতে অনেকেই নদীতে ঝাপ দেন। লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী জানান, লঞ্চে শিশু, বুড়ো, নারীসহ ৫০০-এর বেশি যাত্রী ছিল।
খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। তবে, কুয়াশায় উদ্ধার কাজে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এদিকে আহত ৭০ জনকে উদ্ধার করে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অনেক জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, লঞ্চের দোতলা ও তিনতলায় কেবিনের প্রবেশপথ লঞ্চ যাত্রা শুরুর পরপরই বন্ধ করে দেয়া হয়। নিচের যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালেও কেবিনের যাত্রীরা বের হতে পারেননি। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঝালকাঠি বরিশাল থেকে ১৬টি অগ্নিনির্বাপক গাড়ি ছুটে আসে। তবে সকাল ৯টা পর্যন্ত লঞ্চে আগুন জ্বলতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies