1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাস: মৃত্যু একজনের, শনাক্ত ২৯১

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯০৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩০। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি সিলেট বিভাগের। গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫১ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬৪ জন সুস্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies