1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়াকে বাঁচাতে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি : রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য খুব শিগগির বিদেশে নেয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নিরব থাকছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের এক চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নিরব থাকছে।
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানিয়েছেন তার চিকিৎসকবৃন্দ। এই চিকিৎসা দেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন। যতই দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো সংগ্রামশীল জীবন এখনো কেউ অতিক্রম করতে পারেনি। এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জ্বল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছিলেন তা আজও গণতন্ত্রহারা মানুষকে আন্দোলিত করে। বেগম খালেদা জিয়ার ক্ষমতা জনগণ থেকে উৎসারিত, ষড়যন্ত্রের কোনো অন্ধকার প্রকোষ্ঠ থেকে নয়।’ বিএনপির জ্যেষ্ঠ এ নেতা আরো বলেন, জনগণের এই মহিয়সী নেত্রী এখন নির্যাতিত-নিপীড়িত এবং চিকিৎসাহীনতায় মুমূর্ষু। এই দৃষ্টান্তও পৃথিবীতে বিরল। বেগম খালেদা জিয়া বন্দী জীবনযাপন করছেন দেশেরই এক গণতন্ত্র ও সভ্যতা বিরোধী শক্তির মাস্টারপ্ল্যানের দ্বারা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন মৌলিক মানবাধিকার থেকে। দেশের প্রচলিত আইনে দেশনেত্রীর বিদেশে চিকিৎসা সম্ভব। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিঃশেষ করে দেয়ার আয়োজনে ব্যস্ত। তবে আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই-দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সর্বোচ্চ ভালোবাসা অর্জন করেছেন বেগম খালেদা জিয়া। এই আবেগমণ্ডিত ভালোবাসার শক্তিকে বিকারগ্রস্ত অগণতান্ত্রিক দানবীয় শক্তি কখনোই পরাজিত করতে পারবে না। যে ঝুঁকি ও সাহস নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অবিচল, তাকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না।’ ‘আমরা আবারো জোরালো কণ্ঠে বলতে চাই-এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে,’ বলেন রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies