1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে প্রতিবন্ধী যুবকের উপড় ক্ষিপ্ত হয়ে হামলায় আহত ৩, থানায় অভিযোগ

  • সম্পাদনার সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:  সরকারি জায়গায় প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকান দেওয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে হাট ইজারাদার সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, তিলাবদুল মৃধাপাড়া গ্রামের ফুলবর হোসেন (৩৫), তিলাবদুল নামাপাড়ার আনোয়ার হোসেন (২৫) ও বটতলী হাট ও বাজার ইজারাদার মোস্তাফিজার রহমান মোমেন (৫৫)। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতেই ইজারাদার মোস্তাফিজার রহমান ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বটতলী বাজারের চারমাথা মোড়ে সরকারি জায়গায় দীর্ঘদিন থেকে ফলের দোকান করছিল পাশর্^বর্তী জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের প্রতিবন্ধী যুবক শহীদ মিয়া। রোববার সকাল ১১টার দিকে তাকে মারপিট করে দোকান তুলে দেয় স্থানীয় শাহপাড়া গ্রামের ব্যবসায়ী জহুরুল ও তার ভাই হযরত আলী। খবর পেয়ে সন্ধ্যায় বাজার সমিতির সভাপতি দুলাল মিয়া রাতে আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা করার আশ^াস দিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী জহুরুল ও হযরত লাঠি-সোটা সহ শাহপাড়া গ্রামবাসীদের সাথে নিয়ে বটতলী বাজারের ব্যবসায়ী দুলাল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। বাধা দিতে গিয়ে তাদের হামলায় ইজারাদার সহ তিনজন আহত হয়। পরে জয়পুরহাট সদর, ক্ষেতলাল থানা ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশিক আহম্মদ জেবাল জানান, ‘অহতদের মধ্যে একজনের মাথা ফেটে যাওয়ায় সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দু’জনের শরীরে আঘাতের ব্যথা আছে। বটতলী বাজার বণিক সমিতির সভাপতি ও ক্ষেতলাল পৌর আ’লীগের সভাপতি দুলাল মিয়া বলেন, ‘প্রতিবন্ধী একজন ফল ব্যবসায়ীকে মারপিট ও অন্যায়ভাবে ব্যবসায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাহপাড়া গ্রামবাসী লাঠি নিয়ে অতর্কিতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে’।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ‘গন্ডো গোলের খবর পেয়ে বটতলী বাজারে পুলিশ নিয়ে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ সময় জয়পুরহাট সদর থানা, গোয়েন্দা ও দাঙ্গা পুলিশ বাজারে উপস্থিত করা হয়। এ ঘটনায় হাট ইজারাদারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies