1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত 

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬২ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় আনন্দমুখর পরিেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সাহেব বাজার মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এরপর একে একে বাংলাদেশ পুলিশ, বদলগাছী থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮ টায় বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর কুচকাওয়াজ,শারিরীক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মধ্যাহ্ন ভোজ দ্বারা আপ্যায়িত করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়। বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ শপথ অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies