1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ঢাকা ত্যাগ করলেন ভারতের রাষ্ট্রপতি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান। ঢাকা ত্যাগ করার আগে তিনি ঢাকার রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।
বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ পালন করতে ১৫ ডিসেম্বর ঢাকা সফরে আসেন তিনি। ওই দিন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পরে বঙ্গবভনে নৈশভোজে অংশগ্রহণ করেন রামনাথ কোভিন্দ। ১৬ ডিসেম্বর সকালে ভারতের রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রপতি একইসঙ্গে কুচকাওয়াজ উপভোগ করলেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের মার্চে ঢাকা সফর করেন। এবারই প্রথম ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই বছরে ঢাকা সফর করলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies