1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে মহান বিজয় দিবস পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন মহান বিজয় দিবস-১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৫০বার তোপধ্ব্নির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য করার শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালাই পৌরসভা, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে সকাল ৯টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে দিবসের পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একই স্থানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ অংশগ্রহন করেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের শারারিক কসরত প্রদর্শন হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আব্দুল বারী, কালাই থানা অফিসার ইনচার্জ মো.সেলিম মালিক, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলামসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies