1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় করোনাকালীন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের সাতশত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন নওগাঁ-৫ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় সদর উপজেলা প্রশাসন এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহনাজ পারভিন নাইস, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্যের মধ্যে দেশের সকল পর্যায়ের ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে ৩৩৩ নম্বরে ফোন পেয়ে কিংবা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এক অনন্য দৃষ্টান্তর স্থাপন করেছেন যা বিশ্বের মধ্যে বিরল। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থেকে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাদের জন্য কাজ করে যেতে পারেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, করোনাকালীন সদর উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সাতশত জন নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies