1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রায়েরবাজার বধ্যভূমি শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবসের ভোর থেকে রায়েরবাজার বধ্যভূমিতে জড়ো হন হাজার হাজার মানুষ। ফুলের শ্রদ্ধা-ভালোবাসায় তারা স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের।  শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর থেকে ঐতিহাসিক রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষের ঢল নামে। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালেহ উদ্দিন ইসলাম আজ সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ মঙ্গলবার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ , বিএনপির ও এর সহযোগী সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রায়েরবাজার বধ্যভূমির শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা রায়েরবাজার বধ্যভূমিতে এসে মহান মুক্তিযুদ্ধের সময়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযুদ্ধের সময় প্রাণ উৎসর্গকারী শহীদদের তালিকা করার দাবি জানান।  ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে পাকহানাদার বাহিনীর গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরে কেন্দ্রীয় খেলাঘর আসর। শিল্পকলা একাডেমি পক্ষ থেকে কবিতা আবৃত্তি ও দেশের গান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies