1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: কর্নেল অলি

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সোমবার বিকালে রাজধানীর হাতিরঝিলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  কর্নেল অলি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ, তাকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। যদি বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সময় থাকতে সম্মান নিয়ে বিদায় নিন, জাতীয় সরকার গঠনে সহায়তা করুন। না হলে পালানোর সময় পাবেন না।  অলি বলেন, ১৯৭০ সালের নির্বাচন ছিলো বাঙালি ও অবাঙালিদের মধ্যে নির্বাচন। সেই নির্বাচনে বাঙালিদের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে বাঙালিরা অবাঙালিদের বিরুদ্ধে ভোট দিয়েছে।
আওয়ামী লীগ যেহেতু অবাঙালিদের নেতৃত্ব দিয়েছে তাই তাদের লোক নির্বাচিত হয়েছে। বাঙালিরা আওয়ামী লীগকে ভোট দেয়নি, ভোট দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
কর্নেল অলি বলেন, ১৯৭১ সালের আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পরামর্শে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার দলিল আমার কাছে রয়েছে। আওয়ামী লীগের কোন লোক বিদ্রোহ করেনি। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযোদ্ধাদের দল মনে করে, তাহলে তাদের দলে বীরশ্রেষ্ট ও বীর উত্তম নেই কেনো প্রশ্ন করেন অলি আহমদ। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বিলাল হোসেন মিয়াজি, উপদেষ্টা ডক্টর আবু জাফর, অধ্যক্ষ মাহবুবুর রহমান ও অধ্যাপিকা কারিমা খাতুন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies