1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তের পর সরকার এখন খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। সরকার জনগণের ওপর অত্যাচার করে বিদেশে দেশের সম্মান নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে ক্ষমতাসীনরা। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের কারণে সরকার সেই র্যাব কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছে। কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকারশূন্য হিসেবে চিহ্নিত। নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করছে, অর্থনীতিতে চলছে লুটপাট। তিনি বলেন, ৭১-এর সাথে বর্তমানের চেহারার কোনো পার্থক্য নেই। গণতন্ত্রের কথা বলায় হত্যা করা হয়েছে তরুণ যুবকদের। স্বাধীনতার কথা বললে বর্তমান সরকার জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। হানাদারদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies