1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন।
গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।  সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছেন, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ এটি দ্রুত ছড়ায়। যদিও এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো না। উল্লেখ্য, জিম্বাবুয়েফেরত দেশের দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে কথা বলেছেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১, বাণিজ্য সংগঠন আইন-২০২১ এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র আইন ২০২১-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।  এ ছাড়া আগামী মাসে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies