1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

এমন কোন ব্যক্তি নেই বর্তমান সরকারের অনুদান পাননি- খাদ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, এমন কোন ব্যক্তি নেই বর্তমান সরকারের অনুদান পাননি। ২০০৮ সালের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছেন। বর্তমান সরকারের সময় এদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। জনগণ ১০টাকা কেজি দরে খাদ্য বান্ধব চাল পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ওয়াদা পালন করেছেন। পানির জন্য প্রত্যেক গ্রামে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে। বর্তমান সরকারের অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল চালু হচ্ছে। সোমবার নওগাঁর পোরশা কাতিপুর কালিনগর হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য সরকার সব রকমের সহায়তা দিচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছেন। এ সম্প্রদায়ের আগের ব্যক্তিরা লেখাপড়া করতেন না। তারা মাদক সেবন করতো। বর্তমানে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে চাকুরী করছেন। তাদেরকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে এবং নতুনদেরকে তাদের পরিবারকে মাদক থেকে দুরে রাখতে কাজ করার আহবান জানান। খাদ্যমন্ত্রী বলেন, করোনা কালে এদেশে না খেয়ে কোন লোক মারা যাননি। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কৃষকরা ফসলের নায্যমুল্য পাচ্ছেন বলে তিনি বলেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের ভালভাবে লেখাপড়া করতে হবে। এদেশে টাকায় কোন চাকুরী হবেনা মেধায় চাকুরী হবে। তিনি তার বক্তব্যকালে ১৫ আগস্ট শহিদদের আত্নার মাগফেরাত ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্নার শান্তি কামনা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী সকলকে একযোগে কাজ করারও আহবান জানান। সভা শেষে প্রধান অতিথি ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ২ হাজার ৪০০টাকা, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ৬ হাজার টাকা ও ১০ জন মাধ্যমিক নারী শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০জন নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ১টি কওে বকনা গরু ও উপকরন বিতরণ করেন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা ইউআরসি ইনিস্ট্রাক্টর কামারুজ্জামান সরদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকাল ৩টায় প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয়ভাবে আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণমেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies