1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতেছে বিএনপি : সেতুমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে সকলে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধি নিষেধ মেনে চলবেন। বিএনপি নেতাদের গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল। তিনি বলেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন – মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।  গণমাধ্যমের স্বাধীনতা নেই বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশো’তে সরকারের সমালোচনা হচ্ছে। এ জন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি’র কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। রায় নিজেদের পক্ষে গেলে তারা বলে, বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপি’র এ দ্বৈত-নীতি জনগণের কাছে এখন স্পষ্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies