1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লজ্জাজনক : ড. মোশাররফ

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বার প্রদশিত হয়েছে

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে এ কথা বলেন তিনি। এসময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমেরিকা থেকে তারা একটি ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান-র‍্যাব সম্পর্কে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’ বিদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নেই, বিদেশে গিয়ে আধুনিক এবং উন্নত চিকিৎসা করা প্রয়োজন।’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আইনগত কোনো বাধা নেই, বরং সরকার নিজেই বড় বাধা বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সিনিয়র সহ- সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য ও কৃষক দলের যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies